শিরোনাম:

  নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত   শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার   ​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও   প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার   নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা   নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে   ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
আজ, সোমবার , ১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:২৫
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদ সফরকালে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ওই তিন দেশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘তারা ইতিহাসের ডান প্রান্তে আছে, ন্যায়ের পক্ষে আছে।’’

সৌদি আরব এই পদক্ষেপটিকে ইতিবাচক হিসাবে বর্ণনা করেছে এবং অন্যান্য দেশগুলিকে এটি অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৮ মে) আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করে পশ্চিম ইউরোপের দেশআয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বলেছে, তাদের এমন সিদ্ধান্তের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে। যা অন্যান্যদের একই সিদ্ধান্ত নিতে উৎসাহ জোগাবে। যদিও তিন দেশের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, যুদ্ধের মাঝে ইউরোপীয় তিন দেশের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।

বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সাথে মাদ্রিদে বৈঠক করেন সৌদি আরব, জর্ডান, কাতার, তুরস্ক এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘‘অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এক সময়ে আশা দেওয়ার জন্য স্পেনকে ধন্যবাদ জানাতে আমরা এখানে এসেছি।’’

তিনি বলেন, ‘‘আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, ইতিহাসের ডান প্রান্তে অবস্থান ও ন্যায়ের পক্ষে থাকার জন্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়াকে ধন্যবাদ জানাতে এখানে এসেছি।’’

স্লোভেনিয়ার সরকার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে চলতি মাসে একটি ডিক্রি পাস করেছে। আগামী বৃহস্পতিবার দেশটির সংসদে পাঠানো হবে এই ডিক্রি। পরে এর ওপর সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সম্মতিতে শিগগিরই ডিক্রিটি আইনে পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে আলোচনার আগে আরব দেশগুলোর মন্ত্রীরা বুধবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করেন। আলবারেস বলেছেন, আরও বেশি ইউরোপীয় দেশ যাতে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় সেজন্য স্পেন কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, আমাদের আরব অংশীদার ও বন্ধুদের সাথে আরব দেশ ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও স্পেন কাজ অব্যাহত রাখবে।

গাজায় প্রতিনিয়িত ফিলিস্তিনিদের রক্ত ঝড়ছে। আর এই রক্তপাতই ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের দাবিকে পুনরুজ্জীবিত করে তুলছে। মঙ্গলবার ইউরোপের তিন দেশের পদক্ষেপের মাধ্যমে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৫টিতে দাঁড়িয়েছে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

2

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

3

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

4

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

5

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

6

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

7

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

8

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

9

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

10

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা

11

নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে

12

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

13

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

14

নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন

15

ভারত ও চীনের মধ্যে সংঘাতের আভাস : কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে…

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

6

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

12

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

13

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিলো


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।