শিরোনাম:

  ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত   শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার   ​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও   প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার   নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা   নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে   ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা   যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য   নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন
আজ, রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৫৬

কাশ্মিরের শাকসগাম উপত্যকায় চীনের অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। অঞ্চলটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে ভারতের তোলা কঠোর আপত্তি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, শাকসগাম তাদের নিজস্ব ভূখণ্ড এবং সেখানে উন্নয়ন কাজ চালানো তাদের সার্বভৌম অধিকার। বেইজিংয়ের এই অনড় অবস্থান হিমালয় অঞ্চলের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে আবারও উত্তপ্ত করে তুলেছে।

সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন নিজেদের ভূখণ্ডে স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণভাবে ন্যায্য। তিনি ভারতের সমালোচনাকে প্রত্যাখ্যান করে জানান, ১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তির মাধ্যমেই এই অঞ্চলের সীমানা নির্ধারিত হয়েছে।

অন্যদিকে ভারত শুরু থেকেই ওই চুক্তিকে অবৈধ ও অকার্যকর বলে দাবি করে আসছে। নয়াদিল্লির মতে জম্মু-কাশ্মির ও লাদাখ ভারতের অখণ্ড অংশ এবং সেখানে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মানা হবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শাকসগাম উপত্যকায় কৃত্রিমভাবে স্থল বাস্তবতা বদলের যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। নয়াদিল্লি একইভাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকেও (সিপিইসি) স্বীকৃতি দিতে নারাজ। ভারতের দাবি পাকিস্তান ও চীন অবৈধভাবে তাদের ভূখণ্ড ব্যবহার করে এই প্রকল্প পরিচালনা করছে। তবে বেইজিং বলছে এটি কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের জন্য করা হচ্ছে।

২০২০ সালে হিমালয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২৪ সালে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছিল। সেই চুক্তির পর সরাসরি বিমান চলাচল ও বাণিজ্য বাড়ানোর মতো কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও ভূখণ্ড নিয়ে বিরোধ কাটেনি। বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং শাকসগাম নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের পক্ষ থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘটনায় ভারত বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে।

সুত্র: দ্য ডনের।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

2

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

3

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

4

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

5

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

6

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

7

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

8

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা

9

নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে

10

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

11

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

12

নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন

13

ভারত ও চীনের মধ্যে সংঘাতের আভাস : কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে…

14

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো

15

নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

12

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

13

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিলো


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।