শিরোনাম:

  ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত   শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার   ​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও   প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার   নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা   নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে   ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা   যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য   নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন
আজ, বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৪৩
চলে গেছে রেমাল রেখে গেছে ক্ষতচিহ্ন, তার উপর দাঁড়িয়ে বাঁচার আকুতি উপকূলবাসীর

চলে গেছে রেমাল রেখে গেছে ক্ষতচিহ্ন, তার উপর দাঁড়িয়ে বাঁচার আকুতি উপকূলবাসীর

‘মিথ্যা আশ্বাস আর নয়, এবার টেকসই বাঁধ চাই, আর চাইনা ভাসতে, এবার দিন বাঁচতে, উপকূলের কান্না, শুনতে কি পান না’- এমন বিভিন্ন স্লোগান তুলে মানববন্ধন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের সহস্রাধিক তরুণ ও স্থানীয় এলাকাবাসী।

ঘূর্ণিঝড় রেমালসহ বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (২৮ মে) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওপর এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উপকূলবাসীর আয়োজনে মানববন্ধনটিতে স্থানীয় বাসিন্দা মাওঃ আব্দুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আবু তাহের, মোক্তার হোসেন, তরিকুল, স.ম ওসমান গনি সোহাগ, মাসুম বিল্লাহ, নিসাত, রায়হান প্রমূখ।

এ সময় বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড় রেমাল নয় প্রতিবারই এমন পরিস্থিতিতে কর্তা ব্যক্তিরা শুধু আশ্বাসের বুলি আওড়ান। শোনান নানা ধরনের মেগা প্রকল্পের গল্প। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। উপকূলের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই।

তাঁরা বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিন। আমরা বারবার নয়, একবারই মরতে চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ষাটের দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের মানুষ। তারা ঝড়কে ভয় পায় না, উপকূলের মানুষ ভয় পায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়াকে।

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারণে ২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায় এইএলাকায় ব্যাপক ক্ষতি হয় উল্লেখ করে তারা বলেন, কয়েক বছর সাগরের লোনাপানিতে বন্দী থাকতে হয় হাজার হাজার পরিবারকে। এ সময় টিকতে না পেরে শত শত মানুষ উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে গেছে।

বক্তারা আরোও বলেন, আইলার সময়ই উপকূলীয় এলাকার ভঙ্গুর বাঁধ টেকসই করার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু পার্শ্ববর্তী গাবুরায় মেগা প্রকল্পের কাজ শুরু হলেও ক্ষতিগ্রস্ত এই এলাকায় এক যুগেও তা আর হয়নি। এ কারণে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হচ্ছে।

মানববন্ধনটিতে বক্তরা অভিযোগ করে বলেন, উপকূলের মানুষকে জিম্মি করে বাঁধ ভাঙার আশায় থাকেন এক শ্রেণির অসাধু জনপ্রতিনিধি ও ঠিকাদারেরা। বাঁধ মেরামতের নামে তাঁরা লাখ লাখ টাকা লোপাট করেন। তাই উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

2

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

3

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

4

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

5

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

6

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

7

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

8

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা

9

নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে

10

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

11

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

12

নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন

13

ভারত ও চীনের মধ্যে সংঘাতের আভাস : কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে…

14

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো

15

নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

12

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

13

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিলো


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।