শিরোনাম:

  নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত   শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার   ​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও   প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার   নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা   নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে   ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
আজ, মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৪৩

হঠাৎ অস্থির হয়ে উঠেছে রাজধানীর পেঁয়াজের বাজার। মাত্র তিন-চার দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। বাজারে এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে ভোক্তারা বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং বর্তমানে আমদানির প্রয়োজন নেই। তারা সতর্ক করে জানিয়েছে—এ মুহূর্তে আমদানির অনুমতি দিলে স্থানীয় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

বাজারসংশ্লিষ্টদের মতে, এটি দামের স্বাভাবিক ওঠানামা নয়; বরং একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করেছে। উদ্দেশ্য হলো দাম বাড়িয়ে সরকারকে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাধ্য করা।

ভোক্তারা বলছেন, প্রতিবছর এই সময় পেঁয়াজের ঘাটতির গল্প তৈরি করে দাম বাড়ানো হয়। কৃষকের ঘরে এখন পেঁয়াজ নেই, কিন্তু মজুতদারদের গুদাম ভরা। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা লুটছে। সরকারি সংস্থাগুলোর এখনই বাজারে তদারকি ও নজরদারি বাড়ানো উচিত এবং সারাদেশে পেঁয়াজের প্রকৃত মজুতের পরিমাণ যাচাই করা দরকার।

রাজধানীর খুচরা বিক্রেতা আলম জানান, “আমাদের হাতে কিছুই নেই। পাইকারি বাজারে যে দামে কিনি, সেই অনুযায়ী বিক্রি করি। দাম এত দ্রুত বাড়ছে যে ক্রেতারা কমে গেছে।”

একই কথা বলছেন পাইকাররাও। পাইকারি ব্যবসায়ী জুবায়ের বলেন, “আড়ত থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছি। এখন পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।”

অন্যদিকে আড়তদারদের মতে, কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে পেঁয়াজ ধরে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। সাম্প্রতিক বৃষ্টিতে কিছু পেঁয়াজ নষ্টও হয়েছে, ফলে সরবরাহ কমেছে। এ কারণেই সব স্তরে দামের প্রভাব পড়েছে। তাদের ধারণা, এই অবস্থা কয়েক সপ্তাহ চলতে পারে। তবে নতুন মৌসুমের পেঁয়াজ বা আমদানি করা পেঁয়াজ বাজারে এলেই দাম কমে যাবে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় এখনও ২২ শতাংশ কম। গতকাল বুধবার রাজধানীর মালিবাগ, কারওয়ান বাজার ও আগারগাঁওয়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকায়। কয়েক দিন আগেও দাম ছিল ৮০ টাকার মতো—অর্থাৎ কেজিপ্রতি বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা।

আমদানিকারক ও বড় পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশে দৈনিক পেঁয়াজের চাহিদা ৬ থেকে ৭ হাজার টন। কিন্তু বর্তমান সরবরাহে সেই চাহিদা পূরণ হচ্ছে না। প্রায় মাসখানেক আগে নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। এখন চাষির ঘরে পেঁয়াজ নেই বললেই চলে। নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও দেড়-দুই মাস সময় লাগবে। তাই তারা মনে করছেন, এখন আমদানির বিকল্প নেই।

তবে সংশ্লিষ্টদের অভিযোগ, দেশে এখনও প্রকৃত সংকট তৈরি হয়নি। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও একটি মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে এবং আমদানির অনুমতি আদায়ের চেষ্টা করছে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

2

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

3

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

4

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

5

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

6

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

7

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

8

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

9

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

10

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা

11

নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে

12

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

13

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

14

নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন

15

ভারত ও চীনের মধ্যে সংঘাতের আভাস : কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে…

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

6

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

7

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

12

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

13

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিলো


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।