শিরোনাম:

  পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
আজ, বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৩২

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় বিভিন্ন ধরনের পাঁচ হাজার রুশ মিসাইল মোতায়েন করেছে ভেনেজুয়েলা।

সম্প্রতি মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগর উপকূলে মার্কিন সেনাদের উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এর প্রেক্ষিতেই ভেনেজুয়েলার মূল আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে রুশ অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল মোতায়েন করা হয়েছে।

রাশিয়ায় নির্মিত ‘ইগলা-এস’ ধরনের পাঁচ হাজারটি মিসাইল স্থাপন করা হয়েছে বলে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজোলানা দে টেলেভিসিওন (ভিটিভি) তে সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বুধবার নিকোলাস মাদুরো বলেন, দেশটির সেনাবাহিনীর হাতে বর্তমানে রুশ-নির্মিত ‘ইগলা-এস’ ধরনের প্রায় ৫,০০০টি মিসাইল রয়েছে, যা দেশের মূল আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে। বিশ্বের যেকোনও সেনাবাহিনী জানে ‘ইগলা-এস’ মিসাইলের ক্ষমতা কতটা। ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয়।

রুশ ইগলা-এস মিসাইল হলো স্বল্প-পাল্লার নিম্ন-উচ্চতার প্রতিরক্ষা ব্যবস্থা যা মার্কিন স্ট্রেঞ্জার মিসাইলের সমতুল্য। এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও নিম্ন-উড্ডয়ন বিমান লক্ষ্যবস্তু করতে সক্ষম। রুশ অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরন এক্সপোর্টের তথ্যমতে, ‘ইগলা-এস’ মিসাইলের সর্বোচ্চ পাল্লা ৬,০০০ মিটার এবং এটি ৩,৫০০ মিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে ৪,৫০০ মেরিন ও নৌসদস্য মোতায়েন করেছে। মাদক চোরাচালান দমন ও সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্কিন বাহিনী ইতোমধ্যে ক্যারিবিয়ান উপকূলে বেশ কয়েকটি নৌকা ধ্বংস করেছে, যেগুলোকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এবং মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে তিনি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন।

সম্প্রতি ট্রাম্প আরও বলেছেন, তিনি সিআইএ-কে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে অভিযান সম্প্রসারণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার সেনাবাহিনীকে ঢেলে সাজিয়েছেন মাদুরো। ‘লক্ষাধিক স্বেচ্ছাসেবক মিলিশিয়া’ মোতায়েন ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলায় এখন ৮০ লাখের বেশি রিজার্ভ সৈন্য রয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, মোতায়েন করা মিসাইলগুলো এত হালকা যে একজন সৈনিক একাই বহন করতে পারে। দেশের শেষ পাহাড়, প্রত্যন্ত গ্রাম এবং শেষ শহর পর্যন্ত মিসাইলগুলো মোতায়েন করা হয়েছে। সূত্র: সিএনএন

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

2

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

3

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

4

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

5

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

6

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

7

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

8

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

9

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

10

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

11

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

12

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

13

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

14

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

15

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

11

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

12

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।