শিরোনাম:

  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত
আজ, শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:১২

নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য থাকলেও কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। তবে সম্প্রতি কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় রয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের অন্যতম নেতা ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. রাকিবুল ইসলাম। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, ৫ আগস্টের আগে স্বৈরাচার শেখ হাসিনা পালানো পর্যন্ত অধ্যাপক ড. রাকিবুল ইসলামকে আমরা আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের একজন সক্রিয় সদস্য এবং আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে জানি। কিন্তু হাসিনার পতনের পর ড. রাকিব বিএনপি সাজতে শুরু করেন। যা আমাদের খুবই ব্যথিত করে। এখন শুনি তিনি নাকি কোষাধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন ভাবে তদবীর করে যাচ্ছেন। খোলস পাল্টানো শিক্ষকদের যদি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হয় এটা আমাদের জন্য লজ্জাজনক।

আমরা দীর্ঘ ১৭ বছরে জুলাই বিপ্লবসহ সকল আন্দোলন সংগ্রামে হাসিনা পুলিশের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি। আমরা চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যোগ্য শিক্ষকদের মধ্যে থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগ দিবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডেপুটি রেজিস্ট্রার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, রাকিব স্যার আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন এটা ক্যাম্পাসের সকলেরই জানা। তিনি কীভাবে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় থাকেন আমার জানা নেই। বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অনেক সিনিয়র শিক্ষক রয়েছেন। কোষাধ্যক্ষ পদে তাদের মধ্য থেকে কেউ নিয়োগ পেলে বরং বিশ্ববিদ্যালয়ের ভালো হবে। এছাড়া আওয়ামীপন্থী শিক্ষকদের যদি এই সব পদে বসানো হয় তাহলে আওয়ামীলীগ-ই বেনিফিটেড হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষকরা যদি সরকার পরিবর্তন হওয়ার সাথে দল বদল করে এবং সেই শিক্ষকদের প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসায় এটা আমরা কোনভাবে মেনে নিতে পারি না। রাকিব স্যার ৫ আগস্টের আগে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা ছিলেন, তিনি এখন কোষাধ্যক্ষ হলে আমরা কোনভাবে এটা মেনে নিবো না। আমরা চাই, সৎ এবং যোগ্য জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নোবিপ্রবি শিক্ষকদের মধ্য থেকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

2

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

3

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

4

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

5

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

6

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

7

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

8

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

9

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

10

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

11

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

12

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

13

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

14

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

15

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

12

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি : মহাসচিব আন্তোনিও…

15

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।