শিরোনাম:

  নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত   শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার   ​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও   প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার   নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা   নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে   ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
আজ, সোমবার , ৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:২৫

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে দেশের ক্রীড়াঙ্গন ও ক্রীড়াভিত্তিক বাণিজ্য খাতে। দুই দেশের সম্পর্কের অবনতি বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট স্পন্সরশিপ, ক্রীড়া সরঞ্জাম উৎপাদন এবং ক্রীড়া পোশাক শিল্পে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা তৈরি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে থাকা স্পন্সরশিপ চুক্তি বাতিল করছে অথবা চুক্তি নবায়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এর মধ্যে খ্যাতনামা ব্র্যান্ড এসজি (SG) উল্লেখযোগ্য, যারা বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ একাধিক জাতীয় দলের ক্রিকেটারের স্পন্সর। প্রতিষ্ঠানটি নতুন করে এসব চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আরেকটি বড় ভারতীয় প্রতিষ্ঠান এসএস (SS) বাংলাদেশে তাদের ক্রীড়া সরঞ্জাম উৎপাদন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত এক বছর ধরে বাংলাদেশি কারখানা থেকে ভারতে স্পোর্টস গিয়ার রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ক্রীড়া পোশাক শিল্পের ক্রয়াদেশ ও উৎপাদন কার্যক্রমে।

এই বাণিজ্যিক সংকটের মধ্যেই সামনে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংক্রান্ত জটিলতা। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের আবেদন আইসিসির কাছে করেছে। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে জানা যেতে পারে।

বিসিসিআইয়ের পরামর্শে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনার পরই বিসিবি এই আবেদন করে বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে, আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব নাকচ করে ভারতের ভেতরেই চেন্নাই বা তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব দিতে পারে।

ভেন্যু ইস্যুতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, বোর্ড এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এগোচ্ছি। আমাদের অবস্থান আগের জায়গাতেই রয়েছে।

অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আনুষ্ঠানিক নিশ্চয়তা প্রত্যাশা করছে।

এদিকে আইসিসি তাদের অবস্থান ব্যাখ্যা করতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত-এর উদাহরণ তুলে ধরতে পারে বলে জানা গেছে। সম্প্রতি তিনি ভারতে অনুষ্ঠিত ভারত–নিউজিল্যান্ড সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সৈকত ও গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। এসব উদাহরণ দেখিয়ে বিসিবির নিরাপত্তা উদ্বেগের যৌক্তিকতা খণ্ডনের চেষ্টা করতে পারে আইসিসি।

বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারি থেকেই অংশগ্রহণকারী দলগুলো ভারতে আসতে শুরু করবে। এমন কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই আইসিসি ও বিসিবির মধ্যে চলমান ভেন্যু জট দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছে ক্রিকেটবিশ্ব।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

2

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

3

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

4

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

5

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

6

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

7

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

8

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

9

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

10

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা

11

নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে

12

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

13

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

14

নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন

15

ভারত ও চীনের মধ্যে সংঘাতের আভাস : কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে…

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

6

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

7

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

12

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিলো


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।