শিরোনাম:

  ধারাবাহিক নাটক বেগম পাড়া’র শুভ মহরত অনুষ্ঠিত   পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?
আজ, রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:১৪

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, একই বাজারে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

আহতরা হলেন, যুবদল কর্মি মো.সিরাজ (৩৮) সবজি বিক্রেতা মো.গাজী আলম (৪৫) সিএনজি চালক মো.সিরাজ (৩৫) মো.শাহজাহান (২৫) ও পথচারী হিমেল (৩০)।

নাম প্রকাশে অনিচ্ছুক খলিফারহাট বাজারের এক ব্যবসায়ী জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খলিফারহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে কিছু ছেলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা নুরুল আমিনের অনুসারী সুরুজ ছেলেদের মারধরে করে। ছোট ছোট ছেলেদের মারধর করাকে কেন্দ্র করে একই দিন রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় খলিফারহাট বাজারে যুবদল কর্মি সিরাজের সাথে সুরুজের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সুরুজ খলিফারহাট বাজারে ফাঁকা গুলি ছুড়লে সবজি বিক্রেতা গাজী ছররা গুলিতে আহত হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকাল ১০টার দিকে সুরুজ ফের তার লোকজন নিয়ে খলিফারহাট বাজারে হামলা চালায়। ওই সময় তারা যুবদল কর্মি সিরাজ ও পথচারী হিমেলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় যুবদল কর্মি সিরাজের অনুসারীদের হামলায় প্রতিপক্ষের মো.শাহজাহান নামে এক যুবকও আহত হয়। গুরুত্বর আহত গাজী,সিরাজ ও হিমেলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বিএনপি নেতা নুরুল আমিন ও তার অনুসারী সুরুজের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ছররা গুলিতে ব্যবসায়ী আহত হওয়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ী নেতা ছররা গুলিতে ব্যবসায়ী আহত হওয়ার দাবি করতে পারে। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল ২-৩জন আহত হয়েছে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ধারাবাহিক নাটক বেগম পাড়া'র শুভ মহরত অনুষ্ঠিত

2

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

3

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

4

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

5

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

6

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

7

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

8

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

9

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

10

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

11

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

12

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

13

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

14

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

15

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

6

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

7

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

8

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

9

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

12

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

13

ড্রোন ক্যামেরার প্রকারভেদ ও কাজের ধরণ

14

মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন অফারে গরু জিতেছেন ঢাকার মোঃ…

15

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।