শিরোনাম:

  পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
আজ, বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:১৩

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে চলছে নানা ধরনের প্রস্তুতি।

গত বছরের মতো এবারও প্রবাল দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা।

বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর অনুযায়ী প্রণীত ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’ এর আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

১. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

২. পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

৩. দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

৪. নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না।

৫. ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে।

৬. ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৭. প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।

৮. সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে।

৯. কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।

১০. সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যে কোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

১১. নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে।

১২. প্লাস্টিকের বোতলের পরিবর্তে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার আশা করে, এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হবে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ।

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে এক সভা মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ই-টিকেটিং ব্যবস্থাপনা বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

2

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

3

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

4

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

5

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

6

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

7

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

8

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

9

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

10

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

11

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

12

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

13

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

14

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

15

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

6

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

11

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

12

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি : মহাসচিব আন্তোনিও…

15

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।