শিরোনাম:

  ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত   এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ   নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।   ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত   শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার   ​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও   প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার   নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা   নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে   ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা   যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য   নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন
আজ, মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৫৬

আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।”

তিনি জানান, নির্বাচন কমিশন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় রেখে কাজ এগিয়ে চলছে।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ডায়াসপোরা অ্যাপ’ তৈরির কাজ চলছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, “যারা বিদেশে আছেন, জেলখানায় আছেন, কিংবা নির্বাচনে দায়িত্ব পালন করবেন- সবার ভোটের সুযোগ থাকবে এই অ্যাপের মাধ্যমে।

সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, “নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। এসব প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স ও দুটি কমিটি গঠন করা হবে।”

তিনি আরও বলেন, “দেশের ভেতর ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না দেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।”

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) পদায়ন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রেস সচিব বলেন, “পদায়নের ক্ষেত্রে কেউ নিজের জেলায় বা আত্মীয়স্বজনের এলাকায় দায়িত্ব পাবেন না। কোনো কর্মকর্তার আত্মীয় যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন, তাহলে তাকেও ওই এলাকায় পদায়ন দেওয়া হবে না।”

তিনি জানান, “যিনি সবচেয়ে যোগ্য, তাকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলায় দায়িত্ব দেওয়া হবে। পদায়ন র‌্যান্ডমভাবে ও নিরপেক্ষতার ভিত্তিতে করা হবে।”

পুলিশ বিভাগের পক্ষ থেকেও একই ধরণের নীতিমালা অনুসরণ করা হবে বলে জানান শফিকুল আলম। “৬৪ জেলার জন্য একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন- যাতে নিয়োগ সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে হয়।”

অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় দুইটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “সামাজিক মাধ্যমে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, তা ঠেকাতে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আজকের বৈঠকে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

2

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

3

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

4

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

5

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল…

6

​নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

7

প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার

8

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিম সভা

9

নোয়াখালীতে সারা এক্সপ্রেস যাএী সেবায় এগিয়ে

10

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

11

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

12

নির্বাচন নিয়ে চক্রান্ত আগে থেকে শুরু হয়েছে: জয়নুল আবদিন

13

ভারত ও চীনের মধ্যে সংঘাতের আভাস : কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে…

14

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো

15

নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

8

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

12

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

13

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিলো


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।