শিরোনাম:

  পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
আজ, বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৪১

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সকালে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা বাংলাদেশ পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশসহ বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনী মাঠে আপনারা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নন; আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনা ও সংলাপ শুরু হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ সদস্যদের কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান ও গ্রহণ এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না।

উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। এ ছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে। ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে। তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপসদের পেশাদারত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা ও মনোবল বাড়াতে পদক্ষেপ নিতে হবে। অধীনস্থদের মধ্যে যাদের পেশাদারত্ব নেই, শৃঙ্খলা নেই, কমান্ড মানতে চায় না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।

উপদেষ্টা আরো বলেন, জেলা পর্যায়ে ঘনঘন কোর কমিটির সভা আহ্বান করতে হবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার, মিথ্যা মামলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চকে আরো সক্রিয় করতে হবে। জেলার সব বিষয় নখদর্পণে রাখতে হবে।

থানা থেকে লুট হওয়া বা হারানো বা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জেলার কেপিআইগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের ওপর আক্রমণ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিককালে সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে তরুণ পুলিশ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

2

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

3

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

4

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

5

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

6

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

7

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

8

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

9

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

10

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

11

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

12

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

13

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

14

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

15

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

11

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

12

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

15

বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি : মহাসচিব আন্তোনিও…


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।