শিরোনাম:

  ধারাবাহিক নাটক বেগম পাড়া’র শুভ মহরত অনুষ্ঠিত   পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?
আজ, সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:১৮

দেশজুড়ে সহিংসতা, হত্যা, হুমকি ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকনের কিছু সদস্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা দেশের শান্তি ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করছে।

ঢাবি শিক্ষার্থী মাহতাপ ইসলাম বলেন, “জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়ায় পঞ্চগড়ে খতিব মহিবুল্লাহকে ইসকন সদস্যরা অপহরণ করে নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় ছাত্রসমাজ গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে। দীর্ঘদিন ধরে ভারতীয় প্রভাবের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার অপচেষ্টা চলছে। আগস্ট বিপ্লবে আমরা দেখিয়ে দিয়েছি—বাংলাদেশ কোনো বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না।”

তিনি আরও বলেন, “ভারত এখনো ইসকনকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাসহ বেশ কিছু ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্বৈরাচারের মতোই ইসকনকেও বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে।”

আরেক শিক্ষার্থী সাদমান আব্দুল বলেন, “ইসকন শুরু থেকেই একটি জঙ্গি সংগঠনের মতো আচরণ করছে। তারা ভারতীয় নির্দেশনায় দেশের মুসলিম সমাজে বিভাজন তৈরি করতে চাইছে। গাজীপুরে কিশোরী ধর্ষণ ও খতিব অপহরণসহ একাধিক ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ আছে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের বিপ্লবে আমরা রক্ত দিয়েছি। সেই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো জঙ্গি বা ইসলামবিরোধী সংগঠন সক্রিয় থাকতে পারে না। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

বিক্ষোভকারীরা আরও জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ থাকবেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন।

এসময় শিক্ষার্থীরা “আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই”, “ব্যান ব্যান ইসকন”, “ইসকন আর স্বৈরাচার, মিলেমিশে একাকার”, “প্রশাসন দর্শক, ইসকন তুই ধর্ষক”সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ধারাবাহিক নাটক বেগম পাড়া'র শুভ মহরত অনুষ্ঠিত

2

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

3

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

4

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

5

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

6

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

7

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

8

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

9

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

10

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

11

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

12

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

13

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

14

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

15

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

6

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

7

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

8

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

9

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

12

ড্রোন ক্যামেরার প্রকারভেদ ও কাজের ধরণ

13

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

14

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

15

মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন অফারে গরু জিতেছেন ঢাকার মোঃ…


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।