শিরোনাম:

  পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
আজ, বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৫০

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুয়ার বিজ্ঞাপন প্রচার অব্যাহত থাকলে বিনা নোটিশেই অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফয়েজ তৈয়্যব অভিযোগ করে বলেন, সরকার একাধিকবার সতর্ক করার পরও অনেক নামকরা অনলাইন পোর্টাল এখনো জুয়ার বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা গতকাল পর্যন্ত যেসব পোর্টাল চিহ্নিত করেছি, তার মধ্যে রয়েছে- যুগান্তর, ভোরের কাগজ, ইনকিলাব, মানবকণ্ঠ, জাগো নিউজ, বাংলাদেশ ২৪ অনলাইন, আওয়ার নিউজ ২৪। এসব পোর্টাল এখনো অনিরাপদ কনটেন্ট ও জুয়ার বিজ্ঞাপন দিচ্ছে। এটা চলতে পারে না।”

তিনি আরও বলেন, “এবার আর কোনো নোটিশ নয়। একাধিকবার সতর্ক করার পরও যারা থামেনি, তাদের বিরুদ্ধে যেকোনো সময় ব্যবস্থা নেওয়া হবে। পোর্টালগুলো বিনা নোটিশেই বন্ধ করে দেওয়া হবে।”

বৈঠকে ফয়েজ তৈয়্যব জানান, অনলাইন জুয়া চক্রগুলোর বিরুদ্ধে সরকারের প্রযুক্তি-নির্ভর নজরদারি চলমান রয়েছে। ওয়েব ক্রলিংয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে চিহ্নিত করা হচ্ছে জুয়ায় ব্যবহৃত এমএফএস (মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্ট ও জড়িত ওয়েব পোর্টালের তালিকা।

তার তথ্য মতে, মে ২০২৪ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮২০টি এমএফএস নম্বর এবং ১ হাজার ৩৩১টি ওয়েবসাইট লিংক শনাক্ত করা হয়েছে।

তবে জুয়া চক্রগুলোর কৌশলও অত্যন্ত জটিল। তিনি বলেন, “একটি সাইট বা নম্বর ব্লক করলেই নতুন নামে বা আইপি পরিবর্তন করে আবারও ফিরে আসে। এমনকি অনেকেই অ্যাপ বানিয়ে .apk ফরম্যাটে ছড়িয়ে দিচ্ছে, যেগুলো প্লে-স্টোরে না থাকায় ট্র্যাক করাও কঠিন।”

এ ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান ফয়েজ তৈয়্যব। তার ভাষায়, “জুয়া ও পর্নোগ্রাফির মতো অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদেরকেও জুয়ার গ্রুপগুলোতে প্লেয়ার হিসেবে প্রবেশ করিয়ে ভেতরের খবর বের করতে হবে।”

সভায় বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমএফএস অপারেটর, মোবাইল কোম্পানি, বিএফআইইউ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সব পক্ষকে একযোগে কাজ করার তাগিদ দেন ফয়েজ তৈয়্যব।

তার মতে, “জুয়া, পর্ন, অনিরাপদ কনটেন্ট—এসব প্রতিরোধে একক কোনো প্রতিষ্ঠান পারবে না। মিডিয়া, আইনপ্রয়োগকারী সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান—সবাইকে একসঙ্গে এগোতে হবে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

2

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

3

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

4

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

5

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

6

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

7

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

8

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

9

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

10

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

11

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

12

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

13

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

14

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

15

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

11

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

12

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

15

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।