শিরোনাম:

  ধারাবাহিক নাটক বেগম পাড়া’র শুভ মহরত অনুষ্ঠিত   পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?
আজ, রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:১০

সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে হামলা হতে পারে। তাই সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকাগুলোয় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।

দেশের ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ বা গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে সংক্ষেপে কেপিআই বলা হয়। বর্তমানে সারাদেশে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কারাগার এবং বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি কেপিআই রয়েছে। এগুলোর নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সরকারের একটি শক্তিশালী নীতিমালা কমিটি রয়েছে।

এদিকে, শনিবার রাতে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই—নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

এছাড়া নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই—যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।

অন্তর্বর্তী সরকার আরও জানায়, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ধারাবাহিক নাটক বেগম পাড়া'র শুভ মহরত অনুষ্ঠিত

2

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

3

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

4

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

5

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

6

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

7

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

8

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

9

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

10

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

11

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

12

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

13

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

14

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

15

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

6

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

7

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

8

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

9

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

12

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

13

ড্রোন ক্যামেরার প্রকারভেদ ও কাজের ধরণ

14

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

15

মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন অফারে গরু জিতেছেন ঢাকার মোঃ…


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।