শিরোনাম:

  পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ   স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার   এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন   নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম   সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া   ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ   ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম   নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার !   নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি   আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?   ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
আজ, বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:১৬
ফুল এইচডি আইপিএস ডিসপ্লের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন

ফুল এইচডি আইপিএস ডিসপ্লের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন

দেশের প্রযুক্তিপণ্যের গ্রাহকদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। গ্রাহকদের অফিশিয়াল ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন আরো ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ইউনিফাই এস২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। ওয়ালটনের এই পিসিগুলোতে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি (সলিড স্টেট ড্রাইভ) সহ আকর্ষণীয় সব ফিচার।

উল্লেখ্য, গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় আরও আপডেটেড এবং নতুন ফিচারসমৃদ্ধ ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে ওয়ালটন। ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২১এম এবং ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস ২৪১২২৪এম মডেলের এই অল-ইন-ওয়ান পিসি দুটির দাম যথাক্রমে ৭৪,৫০০ এবং ৮১,৫০০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ বলেন, ওয়ালটন বরাবরই গ্রাহকদের প্রয়োজন বুঝে সেই অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের অল-ইন-ওয়ান পিসিগুলো এমনভাবে ডিজাইন ও কনফিগারেশন নির্ধারণ করা হয়েছে যাতে কম্পিউটার ব্যবহারকারীগণ নান্দনিকতার সঙ্গে সর্বোচ্চ পারফরমেন্স পান। বর্তমানে ডেক্সটপ পিসির চেয়ে অল-ইন-ওয়ান পিসি বেশি জনপ্রিয়। কারণ এই ডিভাইস খুব অল্প জায়গায় রাখা যায়। সহজে বহন করা যায়। আবার বড় ডিসপ্লের কারণে ভারী কাজে ল্যাপটপের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।

তিনি জানান, অল-ইন-ওয়ান পিসিতে ওয়ালটন দিচ্ছে কাস্টোমাইজেশন সুবিধা। এরফলে গ্রাহক তার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।

জানা গেছে, ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২১এম মডেলে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই থ্রি প্রসেসর। আর ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২২৪এম মডেলে রয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর। পিসিগুলোর উচ্চগতি নিশ্চিতে আরো রয়েছে ইন্টেল এইচ৬১০ চিপসেট, ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৭৩০ গ্রাফিক্স।

উভয় মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলের ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ফলে কাজ, বিনোদন কিংবা গেমিং হবে আনন্দদায়ক। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারেও আরামদায়ক অনুভূতি পাবেন গ্রাহক।

ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই ৫। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫, ২টি টাইপ এ ইউএসবি ৩.১, ১টি টাইপ এ ইউএসবি ৩.২, ১টি টাইপ সি ইউএসবি ৩.২ এবং ২টি ইউএসবি ২.০ পোর্ট। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মাইক্রোফোন। ফলে গ্রাহকরা ঝকঝকে ও প্রাণবন্ত ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতা পাবেন। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

2

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার…

3

এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

4

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

5

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া

6

ঘোষবাগে চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

7

ব্যারিস্টার মওদুদ আহমদ সহ নোয়াখালীর গুণীজনদের সম্মাননা দিলো ঢাকাস্থ কবিরহাট…

8

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান…

9

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা অবশেষে…

10

নরসিংদী সদর হাসপাতালে টেন্ডার শর্তে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের রুল জারি

11

আর কত ত্যাগ স্বীকার করলে সংরক্ষিত আসনে মনোনয়ন মিলবে ?

12

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটে বেসিক কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

13

এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

14

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার।

15

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় অবমুক্ত

1

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস

2

সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

3

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেড়েছে বায়ু দূষণ

4

মারা গেছেন দারুচিনি দ্বীপ অভিনেত্রী সীমানার

5

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

6

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌বে ওমান

7

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

8

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নিউইয়র্কে বিশ্ব শরণার্থী দিবস পালিত

9

টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

10

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ

11

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

12

তীব্র গরমের দিনে সুস্থ থাকার স্বাস্থ্যের টিপস

13

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

14

বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি : মহাসচিব আন্তোনিও…

15

মোবাইল ফোনের উপকার অপকার?


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।