অদ্য ১৭/০৬/২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসন, নোয়াখালী ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী জেলার প্রধান সড়কের উভয় পার্শ্বে উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি ১১ লংঘন করায় ২ টি প্রতিষ্ঠান/ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব প্রতিষ্ঠান হলো—
(১) শামীম ট্রেডার্স, অনন্তপুর, বেগমগঞ্জ, নোয়াখালী- কে বায়ুদূষণের জন্য =৫,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং উন্মুক্তভাবে স্তুপকৃত বালু রাস্তা থেকে সরিয়া নিজেস্ব জায়গায় ঢেকে রাখতে নির্দেশ করা হয়েছে।
(২) এ হাসেম ট্রেডার্স, অনন্তপুর, বেগমগঞ্জ, নোয়াখালী- কে বায়ুদূষণের জন্য =৫,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং উন্মুক্তভাবে স্তুপকৃত বালু রাস্তা থেকে সরিয়া নিজেস্ব জায়গায় ঢেকে রাখতে নির্দেশ করা হয়েছে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহাদাত হোসেন ও আনিছুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মোর্শেদ। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা আনসার সদস্যবৃন্দ।
পরিবেশ সুরক্ষা নিশ্চিতে এবং উন্মুক্ত বালুর স্তুপ রেখে ফুটপথ দখল ও বায়ুদূষণ রোধে জেলা প্রশাসন, নোয়াখালী ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ওমর ফারুক, মোবাইল : ০১৮২৯৬০৫০১৬,কার্যালয়: ১-বি,৯২/১(সিটি সেন্টারের পিছনে), মতিঝিল সি/এ, ঢাকা -১০০০
© All rights reserved